সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 74 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে ১৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন-এর ইকরতলী এলাকার কদমতলী গ্রামে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরে তার দেখানো মতে একটি সবুজ রঙের কার্টনের ভেতর থেকে ৪৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. ইকরাম হোসেন (২১), পিতা—মো. ফিরোজ মিয়া, গ্রাম: বেড়তলা, উপজেলা: সরাইল উপজেলা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
অন্যদিকে একই রাতে উপজেলার সিংগারবিল ইউনিয়ন-এর কাশিনগর এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত বস্তায় রাখা ১২০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানা-য় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah