রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনয়ার শ্যামল খালেদ হোসেন মাহবুব শ্যামল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী ইঞ্জিনয়ার শ্যামল খালেদ হোসেন মাহবুব শ্যামল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

আজ ৭ ফেব্রুয়ারি শনিবার তিনি দিনব্যাপী বিজয়নগর উপজেলায় লিফলেট বিতরণ ও নির্বাচনী সভা করেছেন। দুপুর ১২টায় তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নাফ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাম মিয়ার সঞ্চালনায় নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম সারোয়ার ভ‚ইয়া খোকন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলী আজম ও মাইনুল হোসেন চপল, জেলা বিএনপির উপদেষ্টা গিয়াস উদ্দিন, সহ প্রচার সম্পাদক রাশেদুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদ, ইফরাদ হোসেন মাহবব প্রমুখ।

এর আগে তিনি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরন করেন। এরপর ইউনিয়নের দাড়িয়াপুর, খাটিঙ্গায় নির্বাচনী সভায় সভায় অংশ নেন। নির্বাচনী সভা ও গনসংকালে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আগামী ১২ ফেব্রæয়ারির নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতিকে ভোট দিবেন। বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে। তিনি বলেন, তিনি যদি নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে বিজয়নগরের সকল সমস্যার সমাধান করবেন। বিজয়নগরে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৩২ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া