সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গাজীপুর মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট সিস্টেম (ইইএসএস)’ ও আইইডিপির তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় জেলার পাঁচটি উপজেলা থেকে নির্বাচিত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। তিনি প্রদর্শিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও পরিকল্পনার প্রশংসা করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রতিটি প্রকল্প মানবকল্যাণের লক্ষ্য নিয়ে তৈরি, যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত। ক্ষুদে বিজ্ঞানীদের এ ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক।” তিনি এসব উদ্ভাবন জাতীয় পর্যায়ে কাজে লাগানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম, সরকারি রানী বিলাশমনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফ উদ্দিন এবং জেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, “একটি উদ্ভাবনী ধারণাই বড় প্রতিষ্ঠানের ভিত্তি হতে পারে। উদ্ভাবনের মূল উদ্দেশ্য মানুষের জীবনকে সহজ করা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।”

প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করে কাপাসিয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কালীগঞ্জের খৈকড়া উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান লাভ করে কালিয়াকৈরের আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করে শ্রীপুরের স্বপ্নছোঁয়া উচ্চ বিদ্যালয়।

Facebook Comments Box

Posted ৫:১২ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া