রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪০

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   55 বার পঠিত

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্ত অতিক্রমের সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যানুযায়ী দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট বিভাগ উদ্ধারকাজে অংশ নিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।

শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীকেও এতে তোলা হয়।

খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে বলেছেন, উদ্ধার অভিযান জোরদার, আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের পার্বত্য সড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এর আগে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলায় একটি গাড়ি খাদে পড়ে তিন নারী নিহত ও দুজন আহত হন। গত ৩১ মার্চ আপার চিত্রালেও একটি জিপ খাদে পড়ে এক শিশুসহ তিনজন নিহত এবং আরও দুজন আহত হন।

সূত্র: ডন

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া