নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ জুলাই ২০২৪ | প্রিন্ট | 245 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ ২৪ জুলাই বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কালিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের কালিয়ারায় অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান ১ জন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় নিহতরা হলেন জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭)। আহতরা হলেন সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি আশিষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah