শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের কেরমানে ৪.৬ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

ইরানের কেরমানে ৪.৬ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বার্দসির কাউন্টিতে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার ভোরে এ ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি মূল্যায়নকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরিদর্শন শেষে তারা নিশ্চিত করে, ভূমিকম্পে কোনো ধরনের প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটেনি।

ইরানের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বার্দসির শহরের কাছাকাছি, যা প্রাদেশিক রাজধানী কেরমান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কম্পন আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া