শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ নবজাতকের

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৪ নবজাতকের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালটির মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

ইসলামাবাদ প্রশাসন জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এনে নবজাতকদের দ্রুত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়।

পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, ঘটনার সময় ওয়ার্ডটিতে ১৫ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ এ ঘটনায় হাসপাতালে নেমে এসেছে শোকের ছায়া। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: ডন

Facebook Comments Box

Posted ৯:১১ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া