শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক পাহাড়ি ঢল, নিখোঁজ ৩৮৪ জন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

নেপালে আকস্মিক পাহাড়ি ঢল, নিখোঁজ ৩৮৪ জন

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড।

নিখোঁজদের মধ্যে ৯৩ জন নেপালের নাগরিক এবং ২৯১ জন বিদেশি। বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। তাদের মধ্যে ১০৫ জন ভারতীয় এবং ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন। এছাড়া ১২ জন ব্রিটিশ নাগরিকও নিখোঁজ রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের তালিকায় ১৭ জন মালয়েশীয়, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক রয়েছেন। আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত করা যায়নি।

ভারতীয় নাগরিক ও এনআরআই মিলিয়ে ১৪২ জনের সন্ধান না পাওয়ায় তাদের পরিচয় ও অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানো হয়েছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের বিষয়ে নিজ নিজ দেশের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজদের পরিচয় ও অবস্থান শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তথ্য যাচাই শেষ না হওয়ায় নিখোঁজের সংখ্যা ও জাতীয়তার তালিকায় পরিবর্তন আসতে পারে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া