মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   35 বার পঠিত

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে, শিশুদের পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে মা-বাবাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ জমা দেওয়ার নিয়ম প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন নিয়ম কার্যকর হলে সন্তানের পাসপোর্টের জন্য আবেদনের সময় বাবা-মাকে নিজেদের বৈধ পাসপোর্ট, জন্মসনদ বা গ্রিন কার্ডের মতো নথি জমা দিতে হবে। বর্তমানে শিশুর জন্মসনদ এবং বাবা-মায়ের ছবিসহ পরিচয়পত্র দেখালেই পাসপোর্টের আবেদন করা যায়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধ করা। অনেক বিদেশি নারী গর্ভবতী অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, যাতে ওই শিশু সরাসরি মার্কিন নাগরিকত্ব পায়।

নতুন নির্দেশনায় এই সুযোগ বন্ধের পাশাপাশি বিদেশি সরকারের কর্মচারী ও অনিয়মকারীদের সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির নাগরিকত্বের মর্যাদা ও মান বজায় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে ট্রাম্পের এই নতুন নির্দেশনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আইনজীবীরা বিচারকদের কাছে আবেদন জানিয়েছেন, যাতে প্রস্তাবিত নিয়ম কার্যকর করা না যায়। এ বিষয়ে আদালত এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া