সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীকে আটকে নির্যাতন ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় ফার্মেসি ব্যবসায়ীকে ছয় ঘণ্টা আটকে রেখে নির্যাতন ও তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী এ ঘটনায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ফার্মেসি ব্যবসায়ীকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার স্ত্রীকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পর অভিযুক্ত যুবদল নেতা ফজলুল হকের বিরুদ্ধে প্রাথমিকভাবে ব্যবস্থা নিয়েছে তার দল। মাওনা উত্তরপাড়ায় তার ব্যবহৃত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরের আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া