বৃহস্পতিবার ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

আশুগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ২০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল সোনারামপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নরসিংদী সদর মডেল থানার যাইটের পাড়ার মৃত শুকুর আলীর ছেলে মোঃ ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো উপজেলার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মোঃ জীবন মিয়া।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া