রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

২ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

২ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

সরিষার আবাদ বাড়ানো ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম খোকন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছে। বিএনপি একটি কৃষিবান্ধব দল।

তিনি আরও বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। সয়াবিন ও পাম তেল আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। দেশে সরিষার তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা গেলে আমদানিনির্ভরতা অনেকটাই কমানো সম্ভব হবে। এ লক্ষ্য সামনে রেখেই সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ২০২৬-২৭ রবি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রত্যেক কৃষক পেয়েছেন ১ কেজি উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া