বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! যুক্তরাজ্যে আটক মার্কিন সেনা এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! যুক্তরাজ্যে আটক মার্কিন সেনা এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়া এক মার্কিন সেনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তের দায়িত্ব এখন মার্কিন কর্তৃপক্ষের হাতে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ এ তথ্য জানিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বুধবার (১৮ নভেম্বর) এ খবর প্রকাশ করে।

আটক ওই সেনা কর্মকর্তার বয়স ৪১ বছর। গত সপ্তাহে ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় গ্লস্টার শহরের কাছে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ।

তিনি গ্লস্টারশায়ারের ইনসওর্থে অবস্থিত ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। সেখানে ন্যাটোর মিত্রবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া কোরের সদর দপ্তর রয়েছে।

ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ওই সেনাকে যুক্তরাষ্ট্রের সামরিক হেফাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর এক বিবৃতিতে বলেন, ‘পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

Facebook Comments Box

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া