শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি সভা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   229 বার পঠিত

কসবায় বিএনপি নেতৃবৃন্দের সাথে হিন্দু সম্প্রদায়ের সম্প্রীতি সভা

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর চলমান ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জান-মাল ও নিরাপত্তায় উপজেলা হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কসবা পৌরশহরে শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সভায় সভাপত্বিত করেন গোবিন্দ জিউর মন্দিরের সভাপতি দিলীপ চন্দ্র রায়।

এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, উপজেলা বিএপি সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, পৌর বিএনপি আহ্বায়ক শরীফুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক মাসুদুর রহমান দীপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল ও জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দ জিউর মন্দিরের সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহাসহ অন্যরা।

সভায় বক্তাগণ বলেন, চলমান সহিংসতায় আমাদের দলীয় লোকজন দ্বারা আপনার কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা হিন্দু মুসলিম যুগ যুগ ধরে একসাথে বসবাস করছি। আমরা একে অপররের ভাই ভাই। আমরা আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় বিএনপি নেতাকর্মীগণ হিন্দু সম্প্রদায়ের জান-মালসহ সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন।

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া