শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী হত্যাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে

নবীনগরে বিক্ষোভ ও মানববন্ধন

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   290 বার পঠিত

নবীনগরে বিক্ষোভ ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরে ব্যবসায়ী সুশান্ত সরকার হত্যার বিচার ও খুনীদের গ্রেফতারের দাবিতে আজ ২০ আগস্ট মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল ১১টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যবসায়ী সত্যজিত দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান খাঁন মাসুম, ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক ব্যাংক কর্মকর্তা আশকর আলী, স্থানীয় মেম্বার মেহেদী হাসান জালাল, মেম্বার আক্তার হোসেন, সাবেক মেম্বার মালেক মিয়া, সৈয়দ মিয়া, নিহতের চাচা সুব্রত সরকার, আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন নিহতের মা রূপালী সরকার ও স্ত্রী রূপা সরকার। বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবী করেন। পরে একটি বিক্ষোভ মিছিল করে ইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সুশান্ত একটি পুরনো মোটর সাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল ক্রেতা আশিকের সাথে। এরই জের ধরে আশিক রবিবার (১৮ আগষ্ট) রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেঘনা নদীর পাড়ে লাশ ফেলে রেখে যায়। এই ঘটনায় নিহত সুশান্তের মা রূপালী সরকার বাদী হয়ে ৬ জনকে আসামী করে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া