শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে চাদাঁর টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   254 বার পঠিত

নবীনগরে চাদাঁর টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে চাদাঁর টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজারে ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী ও দোকান মালিকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আল আমিন, মোঃ এরশাদ মিয়া, আবুল কাশেম, আলমগীর হোসেন, বোরহান উদ্দিন, মোঃ শান্ত, ইয়ার হোসেন, সোহেল রানা, দিদার আহমেদ ও চিনু রানী।

এছাড়াও মানববন্ধনে বাঙ্গরা বাজারের কয়েক শতাদিক ব্যবসায়ী ও দোকান মালিকরা অংশগ্রহণ করেন।

এসময় মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ব্যবসায়ী ও দোকান মালিকরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার পতনের আগে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তারা বাজারের প্রায় দুই শতাদিক ব্যবসায়ীদের থেকে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা আরো বলেন, এ কমিটি বিগত দিনে বাজারের কোন উন্নয়ন তো করেনি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এর ফলে অনেক ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে গেছে। তাই এখন ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া সকল টাকাগুলো আমরা বাজার কমিটির কাছে ফেরত চাই।

তারা আরো বলেন, ব্যবসায়ীদের থেকে হাতিয়ে নেওয়া টাকা বাজার কমিটি ফেরত দিতে গরিমসি বা তালবাহানা করলে সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা অতি দ্রুত প্রশাসনের দারস্ত হবেন বলেও কঠোর হুশিয়ারী দেন।মানববন্ধন শেষে ভুক্তভোগী ব্যবসায়ী ও দোকান মালিকরা বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন।তবে এব্যাপারে বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির কোন মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া