সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও মানববন্ধন

জাতিসংঘ ও বিশ্ব বধির সংস্থা ঘোষিত আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বধির সংঘ আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার র‌্যালি ও মানববন্ধন করেছে। মুন্সেফপাড়া থেকে বধির সংঘের শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। এতে তারা ইশারা ভাষার অধিকারে সবাইকে যুক্ত হওয়ার আহবান জানান। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এ সময় উপস্থিত ছিলেন নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীন। বধির সংঘের প্রতিনিধিদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সঞ্জিত বসাক, খোকন চন্দ্র শীল, সামসুজ্জামান, সালাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া