নিজস্ব প্রতিবেদক | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 186 বার পঠিত
‘‘নিজেরা অনিয়ম করব না, কাউকে অনিয়ম করতে দেবো না’’ এই শ্লোগানকে সামনে রেখে বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় কমরেড মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, মো. হুমায়ুন কবীর, আবুল কালাম নাইম, ওমর ফারুক জুন্নুন, শেখ মো. জাহাঙ্গীর প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য ও অনিয়ম বিরোধী নাগরিক সমাজ নামক একটি কমিটি গঠন করা হয়।
কমিটি নিম্নরূপ: সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক জুন্নুন, সহসভাপতি কানু লাল মজুমদার, হুমায়ুন কবীর, আবুল কালাম নাইম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আদিত্ম কামাল, দপ্তর সম্পাদক সফিউল আলম কাজল, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার, প্রচার সম্পাদক রুদ্র মো. ইদ্রিস, প্রবাসী কল্যাণ সম্পাদক কাজী মইনুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আমির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মইনুল ইসলাম মানিক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. শাহ আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শাহ আলম পাহলোয়ান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নেহার রঞ্জন সরকার, কৃষিবিষয়ক সম্পাদক সোহেল সরকার, বাজার বিষয়ক সম্পাদক এনামুল হক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ছাদেকুর রহমান এবং শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মোরজান মিয়া।
এছাড়াও ২০জনকে সাধারণ সদস্য করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে, সকল অনিয়ম দূর করতে গণসচেতনতা সৃষ্টি এবং সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া শহরের যানজট নিরসন, ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধসহ পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখতে জনসচেতনতামুলক কাজ করবে এই সংগঠন।
বক্তারা বলেন, আমরা নিজেরা অনিয়ম করব না, কাউকে অনিয়ম করতে দেবো না।
Posted ২:৫১ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah