নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 74 বার পঠিত
চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়ের সাথে আজ ৭ অক্টোবর সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন, জেলা পজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন।
উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বৈদ্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সব্যসাচী পাল, আনন্দময়ী কালীবাড়ি ট্রাষ্টি বোর্ডের সভাপতি অরুপ রায়, কাল ভৈরব মন্দির কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য, ভাদুঘর সাহা পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহা, রঘুনাথ জিউর দুর্গা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক সন্তোস ঘোষ, রামরাইলের পরিতোষ দেব নাথ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করারই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই মিলে মিশে এই উৎসব সম্পন্ন করতে চাই। সকল মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার জন্য সকলের অনুরোধ জানান।
Posted ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah