সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

-প্রেস বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   121 বার পঠিত

কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কৃষক সমিতির এক কর্মী সভা আজ ৮ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাজী সাজ্জাত জহির চন্দন বলেন, কৃষকের কৃষি কাজের লাভ চলে যায় লুটেরাদের হাতে, আগে কৃষকের উঠত জমিদারের গোলায় এখন কৃষকের ফসলের লাভ চলে যায় দেশী বিদেশী লুটেরাদের হাতে। কৃষকের ঘামের বিনিময়ে অর্জিত ফসল কাজী ফার্ম, আশা সমিতি, ব্র্যাক, এসিআই কোম্পানী, আফতাব গ্রুপ, লাল তীরসহ বিভিন্ন লুটেরাদের হাতে।

তিনি আরো বলেন, অনতিবিলম্বে কৃষকে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, ভূমি অফিসের দুর্নীতি বন্ধ, পল্লী বিদ্যুৎ এর অনিয়ম দুর্নীতি বন্ধ এবং কঠোরভাবে ভূমি ব্যবহার নীতি প্রণয়ন ও কার্যকর করার দাবি জানান।

কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি এম এ রকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুল ইসলাম, জেলা কমিটির সহ সভাপতি আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহানুর ইসলাম ভূইয়া, আবদুল মালেক, মোজাম্মেল পাঠান, অসিত পাল, খোরশেদ আলম হামদু, কাজী আনিসুর রহমান, জিনু মিয়া ও ইদ্রিস মিয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া