নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 142 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ডিউটিতে নিয়োজিত হওয়ার প্রাক্কালে অফিসার ও ফোর্সদের এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর মঙ্গলবার পুলিশ লাইন্স ড্রিল শেড অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন পিপিএম এর সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ডিউটিকালে অফিসার ও ফোর্সদের করণীয় বর্জনীয় বিষয়ে আলোকপাত করেন। তিনি নিরাপদভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের সর্বোচ্চ সতর্কতার সহিত নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের নির্দেশ প্রদান করেন।
Posted ৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah