সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো জেলা জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   184 বার পঠিত

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলো জেলা জামায়াতে ইসলামী

আগামীকাল ১৫ অক্টোবর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। সকাল ৯ টায় তিনি বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এদিকে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে গতকাল রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি রেষ্টেুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা জামায়াতে ইসলামী।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আতিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।

মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সাংবাদিকদের সাথে মিলিত হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল।

৫ আগস্ট ছাত্র-জনতার অনিবার্য গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। জামায়াতের উপর যারপরনাই নির্যাতন-নিপীড়ন চালিয়েও জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি।

এ পরিবর্তিত প্রেক্ষাপটে বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান ১০ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন। আগামীকাল ১৫ অক্টোবর মঙ্গলবার তার ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে দলের কর্মী, সমর্থক ও সহযোগিদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের নেতৃত্বে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রায় অর্ধশত সংবাদ-কর্মী অংশ নেয়।

এদিকে মঙ্গলবারের কর্ম সম্মেলনের সমর্থনে আজ ১৪ অক্টোবর সোমবার সকালে জেলার সবকটি উপজেলায় আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া