মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচপিভি টিকাদান কার্যক্রম ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   146 বার পঠিত

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের” আওতায় আজ ২২ অক্টোবর মঙ্গলবার সিভিল সার্জনের সম্মেলন কক্ষে “জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪” নামে একটি ওরিয়েন্টেশন কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিডিএলজির মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অথিতি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের যত নারী ক্যান্সারে মারা যায় তার অর্ধেক মারা যায় জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে। সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয় বৈশ্বিকভাবে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। প্রতিবছর বিশ্বের ছয় লক্ষ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার জন মৃত্যু বরন করেন। এর প্রায় ৯০% বাংলাদেশের মত উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশে হয়ে থাকে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশী নারীদের ক্ষেত্রে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে প্রতি এক লক্ষ নারীর মধ্যে এগারজন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়। প্রতি বছর ৪৯৭১ জন মহিলা মৃত্যুবরন করেন। বর্তমান সরকার এই ভয়াবহ রোগের কথা চিন্তা করে ৫ম -৯ম শ্রেণী ছাত্রীদের এবং ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্য এইচপিভি টিকাদান ব্যবস্থা করে দেন। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজই যথেষ্ট। এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত,নিরাপদ ও কার্যকর। ১ ডোজ টিকা পেতে www.vaxepi.gov.bd ভিজিট করে জন্ম সনদ দিয়ে নিবন্ধন করে ৫ম -৯ম শ্রেণী ছাত্রীদের এবং ১০-১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীরা টিকা গ্রহন করতে পারে।

বক্তারা আরো বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যার জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সহায়তা।

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া