অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত
আজ ২২ অক্টোবর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আশা’র এসএমএপি প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৬ জন ব্রাঞ্চ ম্যানেজারকে নিয়ে টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস (টিএসএস) পরিকল্পনা বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত সাহা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইমরান ভূইয়া, আশা কেন্দ্রীয় কার্যালয় ডেপুটি ডিরেক্টর (কৃষি) মোঃ খুরশীদ আলম, আশা ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ সোহাগ আলম, আশা নরসিংদী জেলা সদর এগ্রিকালচারাল ট্রেইনার মোঃ দেলোয়ার হোসেন। ২৬টি ব্রাঞ্চের কর্ম এলাকার আশা’র সদস্যদের কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য এসএমএপি প্রকল্পের আওতায়, কৃষি, প্রানীসম্পদ ও কৃষি যন্ত্রপাতি খাতে চলতি অর্থবছরে ৫ কোটি ৭৩ লক্ষ টাকা ঋণ বিতরনের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্চ ম্যানেজারদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah