নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 162 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেন উপজেলা প্রশাসন।
আজ ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কসবার নয়নপুর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. গোলাম সরওয়ার।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার মুল্যে বৃদ্ধি পাচ্ছে। যা নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এ সকল দ্রব্যমুল্যে দাম নিয়ন্ত্রণ রাখতে নয়নপুর বাজার দর নিয়ন্ত্রনে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. গোলাম সরোয়ার। এ সময় তিনি দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. গোলাম সরোয়ার বলেছেন, দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ রাখতে আজকে এ অভিযান। আমরা মুদি দোকান থেকে শুরু করে কাচাঁ বাজার সহ প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। কেউ যেন অতিরিক্ত মুল্যে বিক্রি না করে ন্যায্যমুল্যে মালামাল বিক্রি করে। এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah