মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   198 বার পঠিত

কসবায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কসবায় চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ ১৩ নভেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০ হাজার ৬শ ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিলো গম, ভুট্টা, সরিষা, সুর্যমুখী, পেঁয়াজ ও মশুর ডাল ও ধানের বীজ এবং সার।

কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা প্রমুখ।

কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, উপজেলার রবিশস্য উৎপাদনকারী ১১৫০ জন কৃষকদের ৩০ কেজি মৌসুমী বীজ, ৭০ কেজি ডিএপি সার ও ৫৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ৩ হাজার ৭শ জন বোরো চাষীদের বিঘা প্রতি ২ কেজি করে উচ্চ ফলনশীল ধান বীজ ও ৫ হাজার ৮শ জন কৃষককে বিঘা প্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া