সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার করায় সমর্থককে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   287 বার পঠিত

বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার করায় সমর্থককে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহার করার অভিযোগে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১ জুন শনিবার সন্ধ্যা ৬টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক এই জরিমানা করেন।

বর্তমান চেয়ারম্যান নাছিমা মুকাই আলী উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ওই সমর্থক মুকাই আলীর পক্ষে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণায় নামেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা মুকাই আলীর একজন সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী (ঘোড়া) ব্যবহার করার দায়ে ‘উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬’ এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এ সময় প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্যও নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া