বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় খুরের আঘাতে দুইজন আহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যরাতে বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী।

আহতরা হলেন- চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি এলাকার সাজু মিয়ার ছেলে মো. বেলাল (৩৮) এবং ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মহরম আলীর ছেলে জীবন আলী (১৭)। তারা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের অভ্যন্তরে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউএনও। পরে সেখানে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা ফুল দিতে আসেন। তবে কে আগে ফুল দেবে তা নিয়ে জমির দস্তগীর ও ইমাম হোসেন এবং মহসিন ভূইয়া ও শাহ আলম মিয়ার অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। এ সময় খুরের আঘাতে দুইজন আহত হয়। তারা দুজনই মহসিন-শাহ আলমের সমর্থক।

এ ব্যাপারে জানতে বিএনপি নেতাদের মোবাইলে কল করলেও তারা রিসিভি করেনি।

বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বলেন, “শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।” এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও ওসি জানান।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া