রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   269 বার পঠিত

অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাউতলী বাজার থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের (বয়স আনুমানিক ৭০) মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানের চৌকির উপর ওই বৃদ্ধের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, বৃদ্ধের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তবে পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহায়তা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া