জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত
গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জের বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah