শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ গ্যাস ব্যবহারে পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

অবৈধ গ্যাস ব্যবহারে পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা, কারাদণ্ড

গাজীপুরের নাওজোড় এলাকায় অবৈধভাবে সরকারি গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করার দায়ে একটি পোশাক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফিরোজ আহম্মেদ।

গাজীপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক গোলাম রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোয়েটার লাইন বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় কারখানার মালিকপক্ষের প্রতিনিধি ফিরোজ আহম্মেদকে এক বছরের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (প্রকৌশলী) মো. মোস্তফা মাহবুব, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া