জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 185 বার পঠিত
গাজীপুরে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মূলত জয়দেবপুর রেলক্রসিং থেকে ভোগড়া চৌরাস্তা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ ফল মার্কেট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
প্রথমে একাধিকবার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও প্রভাবশালী চাঁদাবাজ চক্রের কারণে তা স্থায়ী হয়নি। এবার প্রশাসক প্রভাবশালী বাধা উপেক্ষা করে শহরকে স্থায়ীভাবে দখলমুক্ত করার প্রত্যয় জানিয়েছেন।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি গ্রিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শহরকে পরিষ্কার, সুন্দর ও যানজটমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করা ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে বৈধ ব্যবসা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু কোনোভাবেই ফুটপাত বা সড়ক দখল করতে দেওয়া হবে না।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah