অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 121 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ। গতকাল ২৩ নভেম্বর শনিবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর ব্রিজের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জাহাঙ্গীর (২৮), মোঃ আব্দুল হাদি, মেরাজুল ইসলাম (২৫) মোঃ আবুল কালাম (৩০)। তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার মনিপুর গ্রামে।
পুলিশ জানায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর শনিবার রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাতরা। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপগান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah