রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   141 বার পঠিত

আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা

বিভিন্ন কোম্পানির নাম ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে এক আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ২৬ অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অবস্থিত জেসি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুপুরে শিমরাইলকান্দি গ্রামে অবস্থিত জেসি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন কেমিক্যাল ও বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম প্রস্তুত করা হচ্ছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জেসি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করে দেয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া