সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট | 180 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাকিম পাঠান (৪০) নামে এক মাদকপাচারকারীকে আটক করেছে পুলিশ। ১৭ জুন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের তুলাইশিমুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোস্তাকিম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের আবুল কালাম পাঠানের পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah