নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 107 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশের পৃথক দু’টি মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। সকাল ১১টায় পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, সোমবার আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেছে। সোমবার রাত সাড়ে ৯টায় পুলিশের অভিযানে ১৮০০ ইয়াবাসহ আবু সালাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাম উপজেলার শিবনগর গ্রামের ইউসুফ আলীর পুত্র। সোমবার দুপুর ২টায় পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: ইয়াছিন মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াছিন বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুল আজিজের পুত্র। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুযায়ী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah