বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

আখাউড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১এর সদস্যরা গতকাল রবিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার কোদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়া এলাকার মোঃ শরীফ উদ্দিন ওরফে মুন্না (২৫), খৈয়াসার এলাকার নাদিম আহমেদ ওরফে নাদিম নূর (২৪) ও ফুলবাড়িয়া এলাকার মোঃ নাদিম মিয়া (২৫)।

আজ ২১ এপ্রিল সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া