বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   165 বার পঠিত

আখাউড়ায় ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

আখাউড়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে ফেতার করেছে পুলিশ।

আজ ৫ মে সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধরখার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামে শারীরিক প্রতিবন্ধী (১৬) কে একা ঘরে থাকা অবস্থায় প্রতিবেশী রকিব মিয়া জোরপূর্বক ধর্ষণ করে। ওইদিন সকাল ৮টায় ওই কিশোরীর মা ও বাবা জরুরি কাজে ঢাকা গেলে রাত পৌনে ১২টার দিকে বাড়ি ফিরে তারা ঘরের দরজা খোলা। এ সময় তারা রকিব মিয়াকে কিশোরীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে ধরতে গেলে সে পালিয়ে যায়। পরে বিস্তারিত জানতে পেরে পরিবারটি আখাউড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ রকিব মিয়াকে ধরখার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রকিব মিয়া তার অপরাধ স্বীকার করেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত রকিব মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া