বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় মাদকসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   104 বার পঠিত

আখাউড়ায় মাদকসহ চারজন গ্রেফতার

আখাউড়ায় মাদকসহ চারজন গ্রেফতার হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া পৌরসভার রাধানগর দাসপাড়া সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৭০ বোতল ফেন্সিডিল জাতীয় স্কফ সিরাপসহ মো: আবু তাহের (২১), মো: ওসমান মিয়া (২৮) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি উপজেলার রামধননগর গ্রামে। এদিকে উপজেলার ধরখার সিএনজি স্ট্যান্ডে অপর একটি অভিযানে পুলিশ ৪০ লিটার দেশীয় মদসহ তনিল সাইদ শ্রাবন (২৪) ও মো: আমির হোসেন (৪০) কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা কসবা উপজেলার কুটি এলাকার বাসিন্দা। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা। গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া