বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   121 বার পঠিত

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় একজন সাজাপ্রাপ্ত আসামী ও গাজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৯ এপ্রিল শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টার অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে আখাউড়া বাইপাস সড়কের খড়মপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই কেজি গাজাসহ মো: আল আমিন (৩৫) ও মো: সাইফুল ইসলাম (৪৫) নামে দুই মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে।

এদিকে, পুলিশ অভিযান পরিচালনা করে ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মো: দেলোয়ার হোসেন রানাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তন্তুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও তিনি জানান ।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া