সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট দফা দাবিতে নার্সেস অ্যাসোসিয়েশনের ধর্মঘট

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   239 বার পঠিত

আট দফা দাবিতে নার্সেস অ্যাসোসিয়েশনের ধর্মঘট

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে আজ ২৬ নভেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের সদস্যরা কালো ব্যাজ ধারণ করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। পরে তারা হাসপাতালের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন।

বক্তব্য রাখেন- বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগম, সংগঠনের সাধারণ সম্পাদক নাছিমা বেগম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, সংগঠনের শিক্ষার্থী বিষয়ক প্রতিনিধি মোহাম্মদ সাদেক হোসেন খান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র স্টাফ নার্স মো. শাকিল হোসেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ।

বক্তব্যে নার্সরা বলেন, দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করবেন তারা। এর মধ্যে আগামী ২৭ নভেম্বর দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।

আন্দোলনকারী নার্সদের অন্য দাবিগুলো হলো- অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার প্যাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমার্জনের মাধ্যমে পদোন্নতিসহ সুপার নিউমারারী পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইনস্ট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগ-বিধি ও মানসম্মত বেতন কাঠামো তৈরী করতে হবে এবং অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্স-মিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের উপর জোরপূর্বক বিগত সরকারের চাপিয়ে দেয়া নার্সিং ইউনিফরম পরিবর্তন করতে হবে এবং শয্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্স-মিডওয়াইফদের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া