বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পেশাগত স্বাস্থ্য শিক্ষা — IOSH স্বীকৃতিতে উজ্জ্বল বিইউএইচএস

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   62 বার পঠিত

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পেশাগত স্বাস্থ্য শিক্ষা — IOSH স্বীকৃতিতে উজ্জ্বল বিইউএইচএস

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের পেশা ও পরিবেশ স্বাস্থ্য বিভাগ লন্ডনভিত্তিক বিশ্বমানের প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি (IOSH) থেকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এই গৌরবময় সাফল্য উদযাপন উপলক্ষে ৪ এপ্রিল ২০২৬ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জে এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. শেখ আখতার আহমদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম শহীদুল্লাহ। বিভাগীয় প্রধান প্রফেসর এম এইচ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ড. সাইকা নিজাম। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে আলোচনায় অংশ নেন তানজির নেওয়াজ খান, ডা. তাসলিমা আখতার, সোহেল মাহমুদ, আতিকুজ্জামান চৌধুরী এবং ইঞ্জি. আলী কামাল মোস্তফা প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই অর্জন শুধু একটি বিভাগের সাফল্য নয়, বরং দেশের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা ও দক্ষ জনবল গড়ে তোলায় বিভাগের ভূমিকা আরও শক্তিশালী হবে।

বিশেষ অতিথিরা বলেন, IOSH-এর মতো বৈশ্বিক সংস্থার স্বীকৃতি দেশের জন্য নিঃসন্দেহে গর্বের। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কার্যকর অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে প্রফেসর এম এইচ ফারুকী বলেন, এই সাফল্য দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার ফসল। শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই অর্জনকে সম্ভব করেছে। তিনি ভবিষ্যতে আরও গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতা বিস্তারের উপর জোর দেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া