সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আমেরিকা প্রবাসীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত

আমেরিকা প্রবাসীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী হাতিয়ায় সাংবাদিকদের সাথে আমেরিকা প্রবাসী ছাইফুল ইসলাম ভুঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ অক্টোবর শনিবার সকালে হাতিয়া প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ হাতিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী, আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও মরহুম হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ছাইফুল ইসলাম ভুঁইয়া, হাতিয়া প্রেসক্লাবের আহবায়ক জি এম ইব্রাহীম, যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন, ইসমাইল হোসেন কিরন মরহুম হাজী জিয়াউল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এর আগে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মানিক বাজারে অবস্থিত মডেল নূরানী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে জামিয়া দারুল উলূম মহিউ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা এবং সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা ৬ নং ওয়ার্ড়ে সুইজ বাজার সাজেদা হোসেন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সংবধর্না ও দোয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ।

প্রবাসী ছাইফুল ইসলাম ভুইয়া বলেন, হাতিয়াতে আমরা মানবিক কিছু কর্মকান্ড করে যাচ্ছি। আসা করি এসব বিষয়ে সাংবাদিকরা সহযোগিতা করবেন। আমি কোন রাজনৈতিক প্লাটফর্ম থেকে এসব করছিনা। সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে এসব মানবিক কাজ করে যাচ্ছি।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া