নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 161 বার পঠিত
আশুগঞ্জ উপজেলায় ১২.৫ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ১ জন মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মো. শফিকুল ইসলাম (৩৭)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোকর্ণঘাট এর মৃত আ. রউফ মাষ্টারের ছেলে।
আজ ২৪ নভেম্বর রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, রবিবার ভোর সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার এসআই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে চরচারতলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজার অনুমান ৩০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর হতে ১২.৫ কেজি গাঁজা এবং একটি নীল রংয়ের টাটা এক্স-২ মিনি পিকআপসহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আশুগঞ্জ থানায় উল্লেখিত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Posted ৫:২২ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah