বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   160 বার পঠিত

আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে মো. বিল্লাল মিয়া (৬০) নামে অটোরিকশা গ্যারেজের এক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়। নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রবিবার বিকেলে বাড়ি থেকে বের হন বিল্লাল মিয়া। এরপর থেকে বিল্লালের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা নাগাদ এলাকার অনেকেই তাকে দেখেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়।

আশুগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. বিল্লাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রির্পোট আসার পর সব জানা যাবে।

Facebook Comments Box

Posted ৫:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া