নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | প্রিন্ট | 226 বার পঠিত
আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক রাইস স্টিল সাইলোরের দুটি টাওয়ার (সিএইচ টাওয়ার) ধসে পড়েছে। গতকাল ১৬ মার্চ রবিবার ঝড়ে এই ঘটনা ঘটে। প্রকল্পের অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক মো. খোরশেদ আলম সাংবাদিকদের জানান, টাওয়ারগুলো নির্মীয়মাণ এবং অনেক কাজ বাকি। ঝড়ে পড়ে যাওয়া টাওয়ারের বিভিন্ন মাল সরানো হচ্ছে। এটি নতুন করে আবার তৈরি করা হবে। দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও মজবুত করতে দেশের কয়েকটি স্থানে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি আধুনিক স্টিল রাইস সাইলো নির্মাণের উদ্যোগ নেয় খাদ্য মন্ত্রণালয়। অর্ন্তভুক্ত এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার পুরাতন কংক্রিট সাইলোর পাশে মেঘনা নদীর তীরে নির্মিত হচ্ছে আধুনিক স্টিল রাইস সাইলো।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah