বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে অভিযানে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   220 বার পঠিত

আশুগঞ্জে ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে অভিযানে জরিমানা

ধান ও চালের অবৈধভাবে অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। ২২ জুন রবিবার দুপুরে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন চাতালকল ও অটোরাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনা (ভূমি) কাজী তাহমিনা শারমীন।

অভিযান চলাকালে উপজেলা শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারামপুরের লাইসেন্স না থাকায় ফাতেমা অটো রাইস মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন চাতালকলে ও অটোররাইস মিলে অভিযান চালানোর সময় মজুদ সন্তোষজনক পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দেসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলমান মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে। তাই অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া