বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিএনপির পাল্টা-পাল্টি সভাকে কেন্দ্র করে উত্তেজনা : তিনটি তাজা ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   158 বার পঠিত

আশুগঞ্জে বিএনপির পাল্টা-পাল্টি সভাকে কেন্দ্র করে উত্তেজনা : তিনটি তাজা ককটেল উদ্ধার

আশুগঞ্জ উপজেলায় একই দিনে একই মাঠে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সভাস্থলের পিছন থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এতে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপ সভা আহবান করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব। আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেয়া হয়। এই সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিষ্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। অন্যদিকে একই স্থানে একই সময়ে ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার অনুমতি চেয়ে গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের নেতা ও আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাদল মিয়া। তার আবেদনের অনুলিপিও উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেয়া হয়।

এদিকে ব্যারিষ্টার রুমিন ফারহানার সভার জন্য গত তিনদিন ধরে মাঠে প্যান্ডেল ও মঞ্চ করার কাজ শুরু করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। গতকাল বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা এতে বাঁধা প্রদান করে। এতে করে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে মাঠের নির্মাণাধীন মঞ্চের পিছন থেকে তিনটি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এনিয়ে পুরো উপজেলায় বিএনপির দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাকিম পাটোয়ারি বলেন, তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক গণমাধ্যমকে বলেন, এখন বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বিএনপির কোন গ্রুপকেই সভা করার অনুমতি দেয়া হয়নি। তিনি সভাস্থল থেকে তিনটি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার হওয়ার কথা স্বীকার করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ এসে ককটেলগুলো থানায় নিয়ে গেছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করার তাই করা হবে।

Facebook Comments Box

Posted ৫:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া