বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   181 বার পঠিত

আশুগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আশুগঞ্জ উপজেলায় সেবক মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনারামপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। মৃত সেবক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চাতল গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকার রেললাইনের উত্তর পাশের ঢালু জায়গায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যায়। তিনি বলেন, শুক্রবার সকালে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া