বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   209 বার পঠিত

আশুগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আশুগঞ্জে পৃথক অভিযানে ২৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার সদর উপজেলার ভাদুকল্গা গ্রামের খোকন (৩৩), একই গ্রামের মোঃ কামরুল হাসান (২৯), একই উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৩৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জীলবুনিয়া গ্রামের রাসেল খান (৩৫)।

পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আশুগঞ্জ টোলপ্লাজায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী খোকন, কামরুল হাসান ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে মঙ্গলবার রাতে একই স্থানে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাসেল খানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া